রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলা-এ মসজিদের ফ্যান চালানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ঝিকরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঝিকরা গ্রামের খাঁ পাড়া জামে মসজিদে ফজরের নামাজের পর ফ্যান চালিয়ে অবস্থান করা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। মসজিদের ইমাম এ বিষয়ে নিষেধ করলে তা নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এর জের ধরে মঙ্গলবার দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল লোক সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে আহাদ আলী মাস্টার, ওজিয়ার রহমান মাস্টার, আজিবার রহমান, আনিছুর রহমান, শাহীন, হাবিবুল্লাহ, আজহারুল ইসলাম ও বায়জিদ হোসেনসহ ৮ জন আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews