1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ১৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক ডুমুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের খাল খনন ও ভরাট কাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক চট্টগ্রামের আলোচিত শিশুধর্ষণ মামলায় আসামি মনিরের যাবজ্জীবন কারাদণ্ড ‎নির্মানাধীন ভবনে পড়ে ছিলো অন্তঃসত্ত্বা ময়নার মৃতদেহ ‎ ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা দেবহাটায় সংসদ সদস্যের বরাদ্দে উন্নয়ন কাজের উদ্বোধন ১০ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার, তদন্তে পুলিশ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন যশোর আদালতে প্রিজন ভ্যানে মাদক ছুড়ে দিতে গিয়ে দুইজন আটক

যশোরে বেজপাড়ায় চুরি, স্বর্ণালংকারসহ মালামাল খোয়া থানায় অভিযোগ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
যশোর শহরের বেজপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার ও কাপড়চোপড়সহ প্রায় ১ লাখ ৩২ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়,যশোর শহরের বেজপাড়া মেইনরোড প্রভাতী স্কুলের গলিতে সৈয়দ আলীর বাড়ির ভাড়াটিয়া কুলসুম খাতুন (২৭)ও তার পিতা মোরাদুল ইসলাম ও ভাই আবু বক্কার সিদ্দিক (৩৫)কে নিয়ে বসবাস করেন। গত ১০ মার্চ বিকাল ৪টার দিকে তারা ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে কাজে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলসুম খাতুন বাসায় ফিরে দরজা খুলে ঘরে ঢুকে দেখেন ঘরের ভেতরে কাপড়চোপড়সহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
এ সময় তিনি দেখতে পান, তার ঘরের স্টিলের তৈরি আলমারির তালা ভাঙা এবং ঘরের পেছনের জানালা ভাঙা রয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে তার পিতাকে জানালে তিনি বাসায় এসে খোঁজাখুঁজি করে দেখতে পান আলমারিতে রাখা স্বর্ণের ৮ আনা ওজনের এক জোড়া কানের দুল ও একটি আংটি, যার আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা এবং ৭টি থ্রি-পিস যার মূল্য প্রায় ৭ হাজার টাকা চুরি হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,অজ্ঞাতনামা চোর বা চোরেরা বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় বাসায় কেউ না থাকার সুযোগে ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে এসব মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয়দের সাথে যোগাযোগ করেও চোরদের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ভুক্তভোগী। তবে আশপাশের বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী কুলসুম খাতুন যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট