শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

কেশবপুর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যান সোসাইটি দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) বাংলাদেশ কেশবপুর শাখার আয়োজনে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার (৯ মার্চ) মক্কা ট্রেডার্স হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অসকসের সভাপতি ওয়ারেন্ট অফিসার মোঃ আরশাদুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার তদন্ত ইনস্পেক্টর মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার সেকেন্ড অফিসার মোখলেছুর রহমান, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, বক্তব্য রাখেন কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বুলবুল, কেশবপুর থানার এস, আই মোঃ হেলাল উদ্দিন। সার্জেন্ট আবদুল আহাদ

এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জি এম মাহবুবুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কে এম মোজাম্মেল হক, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হায়দার আলম খান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনিরুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট রুহুল কুদ্দুস, কর্পোরাল মোঃ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আব্দুল আহাদ খান এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিয়ার রহমান মন্টুসহ প্রায় ৮০ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

ইফতার পূর্বে দেশ, জাতি এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রমজান মাসে ইফতার মাহফিলের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস। ইফতার মাহফিলের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং সমাজে ঐক্য ও মানবিক মূল্যবোধ জোরদার হয়।

অনুষ্ঠান শেষে সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং মিলনমেলায় অংশগ্রহণকারীরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews