শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

আইনমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

পাপন চৌধুরী;ঝিনাইদহ প্রতিনিধি:সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ নাগরিক সমাজের ব্যানারে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় জেলা শহরের পায়রা চত্বর ও আরাপপুর মোড়ে বিনামূল্যে এসব ইফতার বিতরণ করা হয়।

বিকালে শহরের গুরুত্বপূর্ণ দুই মোড়ে অন্তত পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সুজন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক দবির উদ্দিন, যুবদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আনন, সচেতন নাগরিক ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর কবির তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিনুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।

ইফতার বিতরণ শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা। একই সাথে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সরকারের প্রতি ঝিনাইদহের নাগরিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

দোয়া ও ইফতার বিতরণ শেষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহবাসীর জন্য গর্ব। আমরা বিশ্বাস করি, আইনমন্ত্রী হিসেবেও তিনি অত্যন্ত সফল হবেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের হাত ধরে ঝিনাইদহ আগামীতে উন্নয়নের শিখরে উপনীত হবে ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews