রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোর সফটওয়্যার পার্কে বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন যশোর জংশনের যাত্রী বিশ্রামাগার ও পার্কিং আধুনিকায়নসহ ৩ দফা দাবি যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের তিন সদস্য আটক যশোরে জমি বিরোধের জেরে হামলার অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার

ঝিনাইদহে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে

মোঃ ফজলুল কবির গামা: ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। এসময় ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যা শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ঝিনাইদহ ২৫ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল চত্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

পরে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চক্ষু হাসপাতালেও পরিচ্ছন্নতা অভিযান চালান নবনির্বাচিত সংসদ সদস্য। এসময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবাপ্রার্থী রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন।

এসময় জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা. ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলমগীর হোসেন সহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর বলেন, ২৫ শয্যা শিশু হাসপাতালটি বিগত ২০০১-০৬ বিএনপি-জামায়াত জোটের আমলে নির্মাণ করা হয়। যে কারণে আওয়ামী লীগের আমলে হাসপাতালটি অবহেলিত ছিল। হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি, ঝিনাইদহ-২ নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক ও অন্যান্য অন্যায় কাজ দমনে আমি সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।

পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews