শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে শুল্ক ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার দুই কাস্টমস কর্মকর্তা ক্লোজ, ল্যাগেজ সিন্ডিকেট নিয়েও নানা অভিযোগ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের লোহাগড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র কুপিয়ে হত্যা বিমানবন্দর এলাকায় চুরি-ছিনতাই, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার শ্যামনগরে অসহায় ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কেন্দ্র ‘প্রিয়নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ভারতে আটক হওয়া বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৭ নারী-পুরষ বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন বই ও গাছই পরম বন্ধু’: চৌগাছায় ২৫০ শিক্ষার্থীর হাতে সবুজ উপহার ভাঙ্গায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার বঙ্গোপসাগরে লঘুচাপ,পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ

দূর্নীতি চাঁদাবাজ মুক্ত ও আধুনিক ভেড়ামারা গঠনের প্রত্যায় ব্যাক্ত করে ধানের শীষের প্রার্থী

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: দূর্নীতি চাঁদাবাজ মুক্ত ও আধুনিক ভেড়ামারা গঠনের প্রত্যায় ব্যাক্ত করে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তের জনসভা করলেন ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেড়ামারা উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের আয়োজনে,  উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সফল মেয়র এডভোকেট  তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব  শাজাহান আলীর সঞ্চালনায় ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল চারটায় সমাবেশ অনুষ্ঠিত হয়,

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া (২) ভেড়ামারা মিরপুর আসনের সাবেক সাংসদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন  কুষ্টিয়া ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ বাংলাদেশ জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব আহসান হাবীব লিংকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সদস্য ফরিদা ইয়াসমিন, , লে কর্নেল সামসুজ্জামান (অব:), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর  সাইফুল ইসলাম, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ,সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম ডাবলু,ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাবেক অধ্যক্ষ  আসলাম উদ্দিন, এডভোকেট বুলবুল আবু সাইদ শামিম, ভেড়ামারা কলেজের সাবেক ভিপি নুর উদ্দিন নুরু,কুষ্টিয়া জেলা, শামিম রেজা, ছাত্রদলের সভাপতি  তসলিম উদ্দিন নিশাত।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, কোন ভেদাভেদ নয়, কোন ষড়যন্ত্র নয় ফ্যাসিবাদী সরকারের সকল অন্যায়ের কবর রচনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

প্রধান বক্তায় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী হিসেবে আমার অনুরোধ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে ধানের শীষের বিজয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে সকাল থেকে শেষ পর্যন্ত ভোট দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews