বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

যশোর অফিস: ৩১শে জানুয়ারী ২০২৬ ইং তারিখ সকাল ১১টার সময় যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি ও যশোর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রবিউল আলম ।বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যশোর জেলা কমিটির সভাপতি মাহাবুবুর রহমান মজনু, বাসদের জেলা সমন্বয়
কমরেড হাচিনুর রহমান, যশোর জেলা জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কায়েস , জাসদের প্রতিষ্ঠাতা সদস্য শরীফ মোহাম্মদ আমিন মানিক সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ বাপ্পি ,জাতীয় যুব জোটের যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল বাসার মুকুল , অধ্যাপক কার্তিক চন্দ্র রায়, ডঃ অহেদুল ইসলাম, প্রয়াত অশোক কুমার রায়ের কন্যা অরুন্য দুতি রায় , এবং ছাত্রলীগের জেলার সভাপতি তাজুল ইসলাম ।
বক্তারা বলেন অশোক কুমার রায় নিরহঙ্কার ,নিলোভ,মুক্তমনা, অসাম্প্রদায়িক চেতনা বিজ্ঞানমনস্ক ,সমাজতন্ত্র বিশ্বাসী একজন মানুষ ছিলেন । আজীবন বিপ্লবী মানব মুক্তির কথা ভাবতেন, মানব মুক্তির জন্য ৬০ বছর রাজনীতি করেছেন এবং সমাজতন্ত্রের পতাকাকে ঊদ্দে তুলে ধরেছেন ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews