বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে প্রেসক্লাব যশোরের অডিটরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলের আলোচনায় বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,প্রেসক্লার যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন,লোক সমাজের প্রকাশক সম্পাদক শান্তনু ইসলাম সুমিত,প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক,লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক বেনজিন খান,যশোর ড্যাব নেতা ডাঃ ফারুক এহতেশামুল পরাগ প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews