শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

শার্শা উলাশী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আন্তঃধর্মীয় দোয়া অনুষ্ঠান

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৭৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: শার্শা উলাশী ইউনিয়নে রামপুর গ্রামে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আন্তঃধর্মীয় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ই জানুয়ারি ২০২৬) বিকেলে
উলাশী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের রামপুর গ্রামে জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের মা ও আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুসলিম সম্প্রদায়ের মায়েরা এবং হিন্দু সম্প্রদায়ের মায়েদের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

এবং দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৮৫/১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

তিনি এ সময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

আরও উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা কৃষকদল এর সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,
উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,
উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, উপজেলা বিএনপির নেতা রবিউল ইসলাম,উলাশী ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী সম্পাদক মিন্টু বিশ্বাস, যুবদল নেতা লালটু বিশ্বাস,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম সহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews