1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, চিকিৎসা সহায়তার আবেদন খুলনার ট্রিপল হত্যাকাণ্ডের ঘাতক রফিক গ্রেপ্তার গ্রেফতারি পরোয়ানা ছাড়া আইনজীবী মিন্টুকে আটকের চেষ্টা: গ্রেফতার থেকে বাঁচালেন গ্রামবাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত ৯১টি মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর ভেড়ামারা শহরের শত বছরের পুরোনো “জলাশয়‘‘ চলছে দখলের মহাউৎসব গ্রাম আদালতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার স্বীকৃতি: যশোর জেলায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মণিরামপুরের মো: সম্রাট হোসেন যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৬ শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব যশোরে কৃষক দল নেতার বিরুদ্ধে হামলা ও অনিয়মের অভিযোগে শোকজ

শার্শায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায়, শার্শা উপজেলার নাভারণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ই জানুয়ারি ২০২৬) বিকাল ৫ টার সময় শার্শা উপজেলা বিএনপির আয়োজনে নাভারণে তুলি কমিউনিটি সেন্টারের সভা কক্ষে, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু’র সভাপতিত্বে এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত দোয়া অনুষ্ঠানটি শুরু হয়।

দোয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সহ সভাপতি আব্দুল মজিদ, ৮৫ যশোর -(শার্শা) ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন,উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এসময় বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়িক বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, ও বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক ২ সালাউদ্দিন আহমেদ,বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি নাজিম উদ্দিন, সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সহ সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সহ সভাপতি ইদ্রিস মালেক,সাধারণ সম্পাদক আবু তাহের ভারত,যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার,অর্থ সম্পাদক মিয়াদ আলী,উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী,সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম,বেনাপোল ৪নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মিলন,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন,উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, পৌর সেচ্ছাসেবকদল আহবায়ক শহিদুল ইসলাম শহিদ,সদস্য সচিব ওমর ফারুক, পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন সহ উপজেলার ১১ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল ইউনিয়ন ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাধারণ সম্পাদক, এছাড়াও বেনাপোল পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

যশোর জেলা বিএনপির আহবানে,
বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়িক ও বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব শামসুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বেনাপোল সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন উপস্থিত হয়ে,শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর সাথে এক হয়ে নির্বাচন করার আহ্বান জানান।

এছাড়াও যশোর জেলা বিএনপির আহবনে, শার্শা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত হন, এবং শার্শা ১ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর হয়ে, সব গ্রুপিং ও রাগ অনুরাগ ঝেড়ে মুছে সকলে মিলে ধানের শীষের সাথে নির্বাচন করার আহ্বান জানান।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনা এবং দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট