বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন ফর্ম জমা

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধিঃ আজ সোমবার ৯০ যশোর ৬ কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ, মনোনীত (হাতপাখার) ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার, সহ,সাংগঠনিক, যশোর জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক সম্পাদক, সংসদ সদস্য পদপ্রার্থী গাজী মোঃ সহিদুল ইসলাম সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ আঃ হালিম, সাধারণ সম্পাদক মোঃ আলী সরদার, কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ সিরাজুল ইসলাম, সেক্রেটারি ডাক্তার আব্দুল মান্নান, কেশবপুর যুব আন্দোলনের সভাপতি মোঃ মুরাদ খান, কেশবপুর উপজেলা আন্দোলনের জয়েন সেক্রেটারি ডাক্তার আব্দুল লতিফ, মোহাম্মদ আলম খান, মোঃ সোহারাব ও আবুল হাসান সহ কেশবপুর উপজেলা শাখার অন্যান্য
নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা শেষে গাজী মো: সহিদুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন,ধর্মিয় শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তাঁর অঙ্গীকার। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আপসহীনভাবে কাজ করতে চান বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি কেশবপুরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews