বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আজাদী মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরে আজ ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার যশোর মডেল মসজিদে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল শেষে মডেল মসজিদ প্রাঙ্গনে শহীদ হাদি হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশ শেষে আধিপত্যবাদ ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আজাদী মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় নিজ নিজ প্রতিভা বিকশিত করার জন্য আজাদী মঞ্চে সকলকে যোগদান করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. রাইয়ান হাসার, জনাব মাসুদ, ফেরদৌস পরশ, জনাব মারুফ, সাজিদ সরোয়ার, মাসুম বিল্লাহ, ফেরদৌস হাবিব কলিন্স, জনাব শাওন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী অবস্থান নিয়ে জনগণকে দেশীয় কালচার প্রাকটিসের জন্য প্রস্তুত করার প্রতিশ্রুতি দেয়া হয়। সারাদেশে আজাদী মঞ্চের কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়ার মধ্য দিয়ে প্রোগ্রাম শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews