বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস : গতকাল ১২/১২/২৫ সকাল ১১.০০ ঘটিকা হতে রেড ক্রিসেন্ট সোসাইটি হল, যশোরে মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে মতুয়া মিশন অধিবেশন ও মতুয়া প্রতিনিধি সম্মেলন(১৫০/২০০) অনুষ্ঠিত হয়েচ্ছে।

উক্ত কাউন্সিল অধিবেশন ও মতুয়া প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর,সভাপতি, শ্রী শ্রী গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি। উক্ত কাউন্সিল অধিবেশন ও প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে শ্রীমতি সুবর্ণা ঠাকুর, কেন্দ্রীয় নির্বাহী সভাপতি, শ্রী শ্রী গুরুচাঁদ মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটি। দীপঙ্কর দাস রতন, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি,যশোর জেলা শাখা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, মতুয়া সম্প্রদায়ের অনুসারী।

কাউন্সিল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন গৌতম কুমার বিশ্বাস, আহবায়ক,যশোর জেলা মতুয়া মিশন।

প্রধান অতিথি মহামতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর তাঁর বক্তব্যে বলেন, সনাতন ধর্মের মূল শক্তি হলো মানবতা, সত্য, শৃঙ্খলা ও পরোপকার। মতুয়া দর্শনের মূল শিক্ষাও মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং নৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্ব আরোপ করে। তিনি আরও বলেন, মতুয়া মিশনের প্রতিটি কর্মী ও অনুসারীকে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সাম্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখতে হবে। তিনি আগামী প্রজন্মকে সনাতন মূল্যবোধে উজ্জীবিত করার আহ্বান জানান এবং মতুয়া মিশনের সার্বিক অগ্রগতি ও ঐক্য ধরে রাখার জন্য সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews