শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

কেশবপুরে চিকিসা নিতে আসা ব্যাক্তি ট্রাক চাপায় নিহত

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আরশাদুল ইসলাম ঝন্টু নিজস্ব প্রতিবেদক :  যশোরের কেশবপুরে ট্রাকের চাপায় এক ব্যাক্তি নিহত হয়েছে।সোমবার সকালে গাব্রিয়েল বিশ্বাস (৪২) নামে এক ব্যক্তি ট্রাকের তলায় পড়ে নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার মধ্যকুল মাদারতলা এলাকায় যশোরের দিক থেকে আসা ট্রাকএ ঘটনাটি ঘটে। নিহত গাব্রিয়েল বিশ্বাস যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া মিশন এলাকার কাশেম বিশ্বাসের ছেলে। সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যকুল গ্রামের পল্লি চিকিৎসক ইয়াকুব আলী

এলাকাবাসী জানান কেশবপুর উপজেলার মধ্যকুল মাদারতলা এলাকায সোমবার সকালে গাব্রিয়েল বিশ্বাস ও তার স্ত্রী পল্লী চিকিৎসক ইয়াকুব আলীর কাছে চিকিৎসা নিতে আসছিলেন। গাব্রিয়েল বিশ্বাস স্ত্রীকে রেখে চিকিৎসকের বাড়ি সংলগ্ন যশোর-সাতক্ষীরা সড়কের পাশে বসে প্রসাব করার সময় যশোর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পাশের মাছের ঘেরে উল্টে পড়ে। এ সময় গাব্রিয়েল বিশ্বাস ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা কেশবপুর থানার টহল পুলিশ উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ যশোরে নিয়ে যাওয়া হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাকের চালক এবং হেলপার দুজনেই পালিয়ে গেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews