বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে মাদকবিরোধী গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
যশোর অফিস : মাদকমুক্ত সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী গণশুনানি। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ.এফ.এম. এহতেশামুল হক। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।
গণশুনানিতে যশোরের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। বক্তারা মাদককে সমাজ ও রাষ্ট্র ধ্বংসের অন্যতম অস্ত্র হিসেবে অভিহিত করে রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে মাদকবিরোধী আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। সীমান্তবর্তী জেলা হিসেবে যশোরকে মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
অনুষ্ঠানে সাংবাদিক নূর ইসলাম, তৌহিদ জামান, ছাত্রনেতা রাশেদ খান, জামায়াত নেতা নূর ই আল মামুন ও বেলায়েত হোসেনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews