বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে
যশোর অফিস: বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যশোর সড়ক ভবন প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা মাচররোলভুক্ত কর্মচারীদের তেনের সম্মানী নির্ধারণ, ২৭ মার নীতিমালা চূড়ান্তকরণ এবং উক্ত নীতিমালার ৭ নম্বর মামলাকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “শ্রমিক একতা জিন্দাবাদ”, “বাংলাদেশ জিন্দাবাদ”সহ বিভিন্ন স্লোগান দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম সিকদার, সহ-সভাপতি মাওলানা আশরাফ আলি, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি তরিকুল ইসলাম ও সহ-সভাপতি রাসেল হোসেনসহ অন্যান্যেরা।
আয়োজকরা জানান, চলমান কর্মসূচি আগামী ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একই স্থানে অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews