শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর ও কাগমারী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোসলেম (৬০),কাগমারী হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। অপরজন মমিনুর রহমান। তিনি গয়ড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় ৫০ গ্রাম গাঁজা।
আর রায়হান উদ্দীন, কাগমারী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক কে.এম.এ হানিফ ও শাহরিয়ার হোসেন। পরে তাদেরকে দোষী সাব্যস্ত করে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নিয়াজ মাখদুম মোবাইল কোর্টে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বেনাপোল স্থলবন্দরে সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews