রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

ভেড়ামারাই বাড়ি ঘরে আগুন, থানায় লিখিত অভিযোগ দায়ের

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩৫০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়ন, বামনপাড়া এলাকায় আমিরুল ইসলামের বাড়িতে গত ১২/১০/২০২৫ ইং তারিখে আগুন ধরিয়ে দেয় এমনই অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ২২/০৮/২০২৩ইং তারিখে আমিরুল ইসলাম (৬০), মোঃ মেহেদী হাসান (২৯) ও মোছা: শাধীনা খাতুন (৫০) কে জমাজমি সংক্রান্ত জের ধরে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে। তারা ওই সময় গুরুতর আহত হয় এবং ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় ছিলো। পরবর্তীতে ২২/০৮/ ২০২৩ ইং তারিখে আমিরুল ইসলামের পুত্রবধূ সুমাইয়া খানম লীনা ভেড়ামারা থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমিরুল ইসলাম বলেন, তারই সূত্র ধরে গত ১২/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৭ ঘটিকার সময় আমার বাড়িতে আগুণ ধরিয়ে দেয়।থানায় এ ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।

অভিযোগটি নিম্নরূপে তুলে ধরা হলো।
যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আমিরুল ইসলাম (৫০), পিতাঃ মৃত আব্দুল জলিল, সাং- বামনপাড়া, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া। এই মর্মে থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদী (১) মোঃ শিহাবুল ইসলাম (২৯), পিতাঃ মৃত শরিফুল ইসলাম, (২) মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত আব্দুল জলিল, (৩) মোঃ সুরুজ আলী (৩৫), পিতাঃ মৃত শাহজাহান আলী, (৪) মোঃ তয়রান (২৫), পিতাঃ মৃত রশিদ আলী, (৫) মোছাঃ শামছুন নাহার (৫৫), স্বামীঃ মৃত শাহজাহান আলী, (৬) মোছাঃ রাফিয়া খাতুন (৪৫), স্বামীঃ মৃত শরিফুল ইসলাম, (৭) মোছাঃ শাহানা খাতুন (৪৫), স্বামীঃ মৃত রশিদ আলী, (৮) মোছাঃ মাৰিয়া খাতুন (৪২), স্বামীঃ মোঃ শহিদুল ইসলাম, (৯) মোছাঃ সোহানা খাতুন (৩২), স্বামীঃ সুরুজ আলী, সর্বসাং- বামনপাড়া, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াগণ গত ১২/১০/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জের ধরিয়া আমার নিজ বাড়ীতে যাইয়া আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার পর উক্ত বিবাদীরাই ফায়ার সার্ভিস এ খবর দেয়। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছাইয়া আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। পরবর্তীতে আমি বিশেষ সূত্রে জানতে পারি যে, উক্ত বিবাদীরাই আগুন ধরিয়েছে। উল্লেখ থাকে যে, আমার নিজ বাড়ী নিয়ে উক্ত বিবাদীর সহিত অনেক আগ থেকেই দন্দের সৃষ্টি হয় যা বর্তমানে কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পত্রীয়াধীন রহিয়াছে। উক্ত বিবাদীরা যখন আমার নিজ বাড়ীতে অগ্নিসংযোগ দেয় তখনকার সাক্ষী (১) মোঃ মেহেদী হাসান (২৮), পিতাঃ মোঃ আমিরুল ইসলাম, (২) মোঃ ইসরাইল (২৯), পিতাঃ মৃত আব্দুল প্রামানিক, উভয় সাং- বামনপাড়া, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়াদ্বয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews