বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ সোহেল আটক

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোর শহরের রায়পাড়ায় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চিহ্নিত মাদককারবারি সোহেল মুন্সিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।
চাঁচড়া ফাঁড়ির এসআই শুভ কুমার রায় বলেন, সোহেল নিজ বাড়িতে মাদকসহ অবস্থান করছেন—এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ধরা হয়। এ সময় তার প্যান্টের ডান পকেট থেকে ৪২ পিস ইয়াবা ও বাম পকেট থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews