বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

খাজুরায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও গাছ বিক্রির অভিযোগ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার লেবুতলা দলেননগরে আদবিয়া দারুলউলুম দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ-বানিজ্য, অর্থ আত্মসা ও গাছ বিক্রির অভিযোগ পাওয়া গিয়েছে।

অভিযোগ ও অনুসন্ধান করে জানা যাই, মাদ্রাসা সুপার আবুল খায়ের মো:খায়রুল ইসলাম প্রতিষ্ঠানের ফান্ডের টাকা, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী দের প্রণোদনার টাকা সহ ৫ লক্ষ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেছেন। খায়রুল নিজের ইচ্ছে মত মাদ্রাসায় আসে সম্প্রতি ১৫ দিন তিনি মাদ্রাসায় উপস্থিত না থেকে বেতন উঠিয়েছে দৈনিক যশোর বার্তার প্রতিবেদক উপস্থিত খাতা দেখতে চাইলে তিনি সেটা সাংবাদিকদের দেখাবেনা বলে জানান তিনি বলেন ছুটিতে ছিলেন ছুটির দরখাস্ত দেখতে চাইলে বলেন বাসায় রয়েছে, এছাড়া টিআর কমিটির তার নিজের ইচ্ছা মত শিক্ষক শিক্ষিকাদের কমিটিতে রেখেছেন যেটা কমিটির অনেক সদস্য জানতেন না, শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়টি গাছ বিক্রি করে নিজেই আত্মসাৎ করেছেন, এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর মামা জানান ১৩ লক্ষ টাকার বিনিময়ে তার ভাগ্নীকে চাকরি দিয়েছেন,শিক্ষকদের সাথে অসাদআচরণ করে বলে শিক্ষক-শিক্ষিকারা জানান।

অভিযোগের বিষয় সুপার খায়রুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি শাকদিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করেন ও নিজেকে নির্দোষ দাবি করেন।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন মাদ্রাসা সহ সুপার ফিরোজ আলম সকল শিক্ষক শিক্ষিকারা অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews