শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৩৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ গতকাল শনিবার রামনগর ক্ষণিকা পিকনিক কর্নারে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। যশোরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, পত্রিকা সম্পাদক, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, সাধারণ সদস্যসহ অনেক সুধীজন এ অনুষ্ঠান অলংকৃত করেন। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় এ অনুষ্ঠানটি। জনপ্রিয় সঙ্গীত শিল্পীগন উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত এ আনন্দ আয়োজনে আড্ডা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে সমৃদ্ধ হয়ে ওঠে। সাংবাদিক নেতারা এ অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।
এদিন সকাল ১১ টায় ক্ষণিকা পিকনিক কর্নারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পদপ্রাপ্ত বর্ষিয়ান সংগীতগুনী বীর মুক্তিযোদ্ধা শরিফ শাহ দেওয়ান আল মেহেদী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক বাংলার ভোরের সম্পাদক প্রকাশক সৈয়দ আবুল কালাম শামছুচদ্দীন জ্যোতি প্রমূখ ।

উৎসবমুখর এঅনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক যশোর বার্তার প্রকাশক সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা এ কে এম গোলাম সরওয়ার, দৈনিক বাংলার ভোরের সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিট প্রধান হারুন অর রশিদ, ডেপুটি ইউনিট প্রধান কামরুল ইসলাম, বাঘারপাড়া ইউনিট প্রধান তরুণ মন্ডল, ডেপুটি ইউনিট প্রধান শহিদুল ইসলাম, ঝিকরগাছা ইউনিট প্রধান আতাউর রহমান জসি, ডেপুটি ইউনিট প্রধান নজরুল ইসলাম বাবুলসহ শার্শা,চৌগাছা ও যশোর সদরের সাংবাদিক নেতৃবৃন্দ ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আনন্দঘন এঅনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী শফিকুল ইসলাম, টুকু উদাস বাউল, অমিতাভ দাশ ভোলা, তন্বী, জান্নাতি বাউল, নৃত্য পরিবেশন করে সূচনা, সংগীত পরিবেশন করে সোমা সহ আরও অনেকে। যন্ত্র সঙ্গীতে ছিলেন মিলন, জয় ও তরী।
সন্ধ্যায় সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews