বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর ডাকাতিয়ায় চোর সিন্ডিকেটের হামলায় ভুক্তভুগি যুবক নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে চোর সিন্ডিকেটের হামলায় এক ভুক্তভুগি যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের বাবা, মা ও ছোট ভাই গুরুতর আহত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে চঞ্চল মাহমুদের ইজিবাইক সম্প্রতি চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে আলোচিত চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলাম ও তার চক্রকে সন্দেহ করে আসছিল। ইজিবাইক ফেরত চাওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার সকালে রবিউল ইসলামের নেতৃত্বে ঐ সন্ত্রাসী গ্রুপ মধু গাজীর বাড়িতে হামলা চালায়।
প্রথমেই চঞ্চল মাহমুদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। ঠেকাতে এগিয়ে এলে তার বাবা মধু গাজী, মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা সটকে পড়ে।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চঞ্চল মাহমুদসহ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিলে চিকিৎসক চঞ্চল মাহমুদকে মৃত ঘোষণা করেন। তার বাবা মধু গাজীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মা হাসিনা বেগম ও ছোট ভাই তুহিনও গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোর সিন্ডিকেট প্রধান রবিউল ইসলামসহ তার সহযোগী বিল্লাল হোসেন ও মুন্নাকে আটক করেছে পুলিশ।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ মোমিন বলেন, ঘটনার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews