1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক যশোরে ধর্ষণের শিকার শিশুর পরিবারের পাশে বিএনপির সহায়তা সেল

বেনাপোলে ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেনাপোল সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস হোসেন। কর্মসূচিতে প্রায় ৭০ থেকে ৮০ জন অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে প্রভাবশালী একটি সিন্ডিকেট অবৈধ উপায়ে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অনভিজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে। এতে ব্যাংকিং খাতে মেধা ও যোগ্যতার পরিবর্তে প্রভাব ও অনিয়ম প্রাধান্য পাচ্ছে।

তারা বলেন, ইসলামী ব্যাংকের মতো একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠানে এভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাব বিস্তার করা হলে ব্যাংকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এবং সাধারণ গ্রাহকেরা ব্যাংকের প্রতি আস্থা হারাবে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশ শেষে বক্তারা গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট