বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

সাংবাদিক ইউনিয়ন যশোরের  নির্বাচনী তফসিল ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল আনুষ্ঠানিক ভাবে তফসিল ঘোষণা করেন। এ সময় তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির বাকি দুই সদস্য শেখ আব্দুল্লাহ হোসাইন এবং কাজী আশরাফুল আজাদ উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ অক্টোবর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৪ অক্টোবর খসড়া তালিকার ওপর আপত্তি দাখিল ও শুনানী, ৫ অক্টোবর চ্থড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৬ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন পত্র বিক্রি হবে, ৭ অক্টেবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়পত্র দাখিল ও বাছাই, ৮ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়পত্র প্রত্যাহার, ৯ অক্টোবর চ্থড়ান্ত প্রাথর্ী তালিকা প্রকাশ এবং ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব যশোরে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনী প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্রকার সহযাগিতার জন্য নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাইফুল ইসলাম সজল সকলের সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews