বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বেনাপোলে মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে গার্ড অব অনার প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বেনাপোল পৌসভার ৬নং ওয়ার্ড ভবারবেড় গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০(নব্বই) বছর। স্ত্রী,পুত্র-কণ্যাসহ তিনি অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার(২৮ সেপ্টেম্বর/২৫) বেলা ১০টার দিকে বেনাপোল রেলস্টেশন জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

বেনাপোল রেলস্টেশন সম্মুখে এই গার্ড অব অনার প্রদান করেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান ও বেনাপোল পোর্টথানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মানিক কুমার সাহা।

এ সময় কফিনে রাখা মরহুমের লাশের উপর ফুল রেখে বিদায় সংবর্ধনা জানান তারা।

বেনাপোল পোর্ট থানার একটি চৌকষ পুলিশ দল করুণ সুরে ভিউকল বাজিয়ে নিজেদের কাঁধে থাকা রাইফেল নামিয়ে মরহুম মুক্তিযোদ্ধা আবুল হোসেন’কে বিদায় অভিবাদন জানায়।

মরহুমের পরিবারের সদস্য ছাড়াও শার্শা ও বেনাপোল এলাকার কয়েকজন মুক্তিযোদ্ধা ও ঐ এলাকার অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করেন রেলস্টেশন মসজিদের পেশ ইমাম মুফতি সাইদ আহম্মেদ। তাকে সহযোগীতা করেন মসজিদের মোয়াজ্জিন মো.আব্দুল্লাহ।

জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews