রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৯ বছরের রাকিব জীবন যুদ্ধে ডাব বিক্রেতা

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৯ বার পড়া হয়েছে

মালিকুজ্জামান কাকা ; বিশেষ প্রতিবেদক: বয়স মাত্র নয়। এই বয়সেই ও ধরেছে সংসারের হাল। মনিরামপুরের হুমতলায় বাড়ি। ওর নাম রাকিব।
কাশিমনগর ইউপির একটি গ্রাম হুমতলা। যশোর শহরে রবিবার সকালে ও একটি সাইকেলে ডাব আর ডাব কাঁটা দা নিয়ে চলে এসেছে।
কেন লেখপড়া হয়নি সেসব সম্পর্কে কিছুই ও বলেনি। বলবে ডাব বিক্রির তালে ও এতোই ব্যাস্ত ছিল যে ওসব বলার সময়ই হয়নি।
রাকিব শিশু। ও পড়েছে শিশু শ্রমের আওতায়। কিন্ত এ দায় ওরতো নয়। দারিদ্রতার কষাঘাতে জর্জরিত এই শিশুটির যখন পারিবারিক পিতা মাতার স্নেহ ছায়াতলে থাকার কথা তখন ও কেন জীবন যুদ্ধে। এই প্রশ্নের উত্তর আমরা জানিনা। সেটি পারিবারিক ট্রাজেডি। আর তাই ছোট্ট ক্ষুদে রাকিব এখন জীবনের রাজপথে ডাব বিক্রেতা। ওর শিক্ষা অধিকার পূরণ হয়নি। এমন হওয়ার কথা নয়। দুর্ভাগা রাকিব ওর জন্য আমাদের সম বেদনা প্রকাশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews