রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

শার্শায় বরশি দিয়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে তরুণের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: যশোরের শার্শা উপজেলার নাভারণ ডকের বাগান এলাকায় এক পঁচা পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে যেয়ে পানিতে ডুবে মোঃ তাসকিন (১১) নামে এক তরুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা পরে দিন রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় বাড়ির পাসের পুকুরে তার মৃত্যু দেহ পাওয়া যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে তাসকিন বাড়ির পাশের পঁচা পুকুরে বরশি দিয়ে মাছ ধরতে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাননি। পরের দিন রবিবার সকালে ভিকটিমের লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

পরিবারের ধারণা, মাছ ধরার এক পর্যায়ে পুকুরে বড়শি তুলে আনার সময় লতা পাতায় জড়িয়ে সে পুকুর থেকে উঠতে না পারায় পানিতে ডুবে মারা যায়। নিহত তাসকিন নাভারণ সাতক্ষীরা মোড়ের চায়ের দোকানী আব্দুর রশিদের ছেলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews