শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগে মামলা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫৮ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু

শার্শায় টাকা চুরি নিয়ে বিরোধে একজন আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ বেনাপোল :যশোরের শার্শা উপজেলার কাশিপুর বেলতার মোড়ে টাকা চুরির ঘটনা কেন্দ্র করে মহিদুল বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
(২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪ টার দিকে কাশিপুর গ্রামের মৃত মসলেম বিশ্বাসের ছেলে মহিদুল বিশ্বাসের সঙ্গে প্রতিপক্ষের বাগবিতণ্ডা হয়।

এসময় বিবাদী বকুল (৩৭), টিটন (৩০), ন্যাদা (৩২) এবং আরও ৪/৫ জন সংঘবদ্ধ হয়ে মহিদুলকে হকিস্টিক ও লাঠি দিয়ে মারপিট করে। একপর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহত মহিদুলের অবস্থা আশঙ্কামুক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews