বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

যশোরে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যশোর অফিস: ব্যাটারি চালিত অটো রিক্সা ও ইজিবাইক বন্ধে পরিচালিত অভিযান স্থগিতের দাবিতে যশোর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৯৩৯ (খুলনা)-এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এ সমাবেশে ৮০০ থেকে ৯০০ শ্রমিক অংশ নেন। যশোর জেলার শ্রমিক দলের সাধারণ মোহাম্মদ সাহাবুদ্দিন,এর নেতৃত্বে সমাবেশ হয় ইউনিয়নের আহ্বায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন যশোর শ্রমিক দলের সভাপতি আবু জাফর, যুবশক্তি (এনসিপি)-এর আহ্বায়ক ইমদাদ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুহুল আমিন প্রমুখ। পৌর প্রশাসক কর্তৃক পরিচালিত অভিযান প্রত্যাহার না হলে শিগগিরই রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews