বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে চাকুসহ যুবক আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর শহরের শংকরপুর থেকে চাকুসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তির নাম আওয়াল নাজির। তিনি শংকরপুর মাঠপাড়ার মৃত সোবহানের ছেলে। সোমবার আটক করার পর মঙ্গলবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এঘটনায় মামলা হয়েছে।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তাপস কুমার পাল জানান, শংকরপুর চোপদারপাড়ার মুদি দোকানি আতিয়ার রহমান নিজের দোকানে বিড়াল পোষেন। সোমবার দুপুরে অন্য একটি বিড়াল আওয়ালের বাড়িতে চলে গেলে আওয়াল চাকু নিয়ে ওই দোকানে এসে আতিয়ারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি চাকু দিয়ে তাকে আঘাতেরও চেষ্টা করেন। পরে আতিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আওয়ালকে চাকুসহ আটক করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
এ ঘটনায় আতিয়ার রহমান নিজে বাদী হয়ে আওয়ালের বিরুদ্ধে মামলা করেছেন। এসআই তাপস কুমার পাল আরও জানান, আওয়ালের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা ও চুরির অভিযোগে পৃথক তিনটি মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews