বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

যশোরে ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে জরুরি কথা আছে বলে অফিসে ডেকে এক কোম্পানির নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নিজেই রোববার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেছেন। অভিযুক্ত সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার ফিরোজের ছেলে। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত শুক্রবার সকালে অফিসে ডেকে নেওয়ার পর সোহেল তাঁকে মারধর করে এবং ধর্ষণ করেন। পরে তাঁর মুখ চেপে ধরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
চার–পাঁচ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। সেখান থেকেই তাঁর সঙ্গে পরিচয় হয় ওই নারীর। ১৮ সেপ্টেম্বর কোম্পানির পক্ষ থেকে একটি মিটিং শেষে সোহেল তাঁর মোবাইল নম্বর নেন। সেই সূত্রে শুক্রবার সকালে তাঁকে ডেকে নিয়ে প্রথমে তালাবদ্ধ অফিস এবং পরে বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনা ঘটান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা মিলেছে। মামলা রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আদালতে তাঁর জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
স্থানীয়রা জানায়, সোহেলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। বিভিন্ন মামলায় তিনি গণপিটুনিও খেয়েছেন। এমনকি স্ত্রী হত্যার অভিযোগেও একসময় সমালোচিত হয়েছিলেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews