রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় শার্শায় বিএনপি নেতা আনোয়ার মেম্বর বহিষ্কার

  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নর আলোচিত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দখলদারিত্বের চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে দলের কোনো পর্যায়ে তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্যক্তিগত অপরাধ বা অপকর্মের দায়ভার বিএনপি কখনো নেয় না। ব্যক্তির অপকর্মকে দলীয় সঙ্গে সম্পৃক্ত করে প্রচার করার চেষ্টা আসলে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপিতে কোনো অপরাধীর স্থান নেই বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews