বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরে পারিবারিক কলহের জেরে পূর্ণিমা খাতুন (২৪) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে সদর উপজেলার ৩নং ইছালি ইউনিয়নের রামকৃষ্ণপুর পূর্বপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, পূর্ণিমা খাতুনের স্বামী ইমরান হোসেন পেশায় রংমিস্ত্রি। রাতে পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। স্বামী ইমরান বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে রাত ১২টার দিকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের লাশ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews