বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর জেলা ফতোয়া বোর্ডের নগর কমিটির উদ্যোগে সীরাতুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে যশোর জেলা ফতোয়া বোর্ডের নগর কমিটির উদ্যোগে সীরাতুন্নবী(সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশাবাদ কারবালা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই আজিমুশ্বান সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ আসর থেকে শুরু হওয়া এই মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।


​মাহফিলে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব মুফতি আব্দুল কুদ্দুস।
জেলা ফতোয়া বোর্ডের সহ সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি আমজাদ হোসাইন, মুফতি মু’তাসিম বিল্লাহ, মুফতি আশরাফ আলী, মুফতি মাহমুদ হাসান প্রমুখ।

এছাড়াও আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি ইয়াসিন আলম, মুফতি আব্দুর রহমান রহমানি, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মুহাম্মাদ আলী কাসেমী এবং মুফতি আজিজ বিন আব্দুল হক।

​অনুষ্ঠানে আলোচকরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনাদর্শের ওপর গুরুত্বারোপ করেন। মাহফিলটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল যশোর নগর কমিটির উদ্যোগে ৪, ৫ ও ৩ নং ওয়ার্ড ফতোয়া বোর্ড।

​এই সীরাতুন্নবী (সা.) মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মহানবী (সা.)-এর সুমহান আদর্শ, ত্যাগ এবং ইসলামের শান্তির বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে মহানবী (সা.)-এর দেখানো পথে চলা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews