বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

বন্ধ হচ্ছে যশোরের ঐতিহ্যবাহী সিনেমা হল মনণিহার 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১২ বার পড়া হয়েছে

বাংলাদেশের বৃহত্তম ও যশোরের ঐতিহ্যবাহী সিনেমা হল মণিহার সিনেমা হল এবার ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর শহরে অবস্থিত এই সুপরিচিত সিনেমা হলটি ৪২ বছর আগে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে এটি শুধু যশোর নয়, পুরো দেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ ছিল। একসময় জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া ও ইংল্যান্ড থেকেও চলচ্চিত্রপ্রেমীরা এখানে সিনেমা দেখতে আসতেন।

সিনেমা হলের কর্তৃপক্ষ জানিয়েছেন, লোকসান সামলানো এখন আর সম্ভব হচ্ছে না। সিঙ্গেল স্ক্রিনে দর্শক না থাকায় অনেকটা বাধ্য হয়েই হলটি ভেঙে ফেলার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন,

“এখন তো ছবি নেই, ছবি না থাকলে হল কিভাবে চালাব? কলকাতার সিনেমা চালাচ্ছি, সেটাতেও দর্শক নেই। আমাদের ১ হাজার ৪৩০ আসনবিশিষ্ট এই হলে ২৫ জন কর্মচারী আছে। মাসে বিদ্যুৎ বিল আসে লাখ টাকার ওপরে। এই পরিস্থিতিতে হল চালানো অসম্ভব হয়ে পড়েছে।”

আরও জানান, পরিকল্পনা অনুযায়ী হলটি ভেঙে সেখানে মার্কেট ও আবাসিক হোটেল নির্মাণ করা হতে পারে। এরই মধ্যে স্থাপত্য নকশার কাজ শুরু হয়েছে। সব কিছু পাস হলে ভাঙার কাজ শুরু হবে। তবে মণিহার সিনেপ্লেক্স চালু থাকবে।

উল্লেখ্য, যশোরের মণিহার সিনেমা হলটি ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর উদ্বোধন করা হয়। স্থপতি কাজী মোহাম্মদ হানিফের নকশায় নির্মিত এই হলটি আধুনিক স্থাপত্যশৈলীর কারণে প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই খ্যাতি পায়। ঢালিউডের স্বর্ণযুগে অসংখ্য জনপ্রিয় ছবির প্রদর্শনী কেন্দ্র হিসেবে মণিহার একসময় দেশব্যাপী পরিচিতি লাভ করে।

তবে মনিহার সিনেপ্লেক্স দর্শকদের জন্য আধুনিক প্রেক্ষাগৃহের বিকল্প খোলা থাকবে বলে আশা প্রকাশ করেছেন মালিক পক্ষ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews