শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে মাদক মামলায় এক মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল নামে মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার স্পেশাল দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সোহেল মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার মোবারকপুর গ্রামে বসবাস করেন। রায়ের সময় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দিয়েছেন। একই মামলার অপর আসামি রবিউল ইসলাম কালুকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে ডিবি পুলিশের অভিযানে সোহেলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও আড়াই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রির ৪৫ হাজার টাকাও জব্দ করা হয়। ঘটনাস্থলে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করেন।

মামলাটি তদন্ত করে ডিবির ইন্সপেক্টর সৌমেন দাস ২০১৯ সালের ২৭ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ বিচারকার্যের পর মঙ্গলবার মাদক মামলার রায় ঘোষণা করা হয়। অস্ত্র আইনের মামলাটি পৃথক আদালতে বিচারাধীন রয়েছে।

স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews