বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

যশোরের সিআইডি পুলিশের উপরে হামলার ঘটনায় আরো একজন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক মাসুদ হোসেন সরদার ওরফে মাসুদ রানা রামনগর গ্রামের মৃত দেলোয়ার সরদারের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান মঙ্গলবার ভোরে মাসুদ রানাকে তার নিজ বাড়ি থেকে আটক করেন। দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে এ মামলার প্রধান আসামি তুষার এখনও ধরা ছোঁয়ার বাইরে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে সিআইডির একটি টিম মাদকবিরোধী অভিযানে রাজারহাটে যায়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী তুষার সরদারকে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। পরে তুষারের অনুসারীরা এসে সিআইডি সদস্যদের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে তুষারকে ছিনিয়ে নেয়। এতে সিআইডি সদস্যরা আহত হন। এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্তে উঠে আসে এ ঘটনার সঙ্গে মাসুদ রানার সম্পৃক্ততা। সিসি ক্যামেরা ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে তাঁকে সনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মাসুদ রানাকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এর আগে এ ঘটনায় শাওন ও ইব্রাহিমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মাসুদের নাম উঠে আসে। এছাড়া অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews