রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপিত রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়কে স্বস্তি, সংস্কারে ফিরেছে নির্বিঘ্ন চলাচল নড়াইলে ডিবি পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

যশোর ঝুমঝুমপুর থেকে মিনি ট্রাক চুরি কোতোয়ালি থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোর শহরের ঝুমঝুমপুর মসজিদ বাজার সংলগ্ন এলাকা থেকে মো. আব্দুল আজিজের (৬০) একটি মিনি ট্রাক চুরি হয়েছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। চুরির ঘটনাটি তদন্ত করছেন যশোর সদর উপজেলার চানপাড়া পুলিশ ফাঁড়ি র ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান।

যশোর কোতয়ালী মডেল থানায় লিখিতএজাহারে আব্দুল আজিজ উল্লেখ করেছেন, গত ১১ সেপ্টেম্বর সকালে ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩-৪২৫০, সিসি ২৭৭১) তালাবদ্ধ করে তিনি বাসায় যান। পরদিন দুপুরে গিয়ে দেখেন তার ট্রাকটি নেই। অজ্ঞাত চোরেরা ট্রাকসহ গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে। ট্রাকটির আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানায় আব্দুল আজিজ লিখিত এজাহার দিয়েছেন বিষয়টি তদন্ত করছেন যশোর সদরের চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহিদুজ্জামান।

এ বিষয়ে এস আই ওয়াহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ হাতে পেয়েছি ঘটনাস্থলে যে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews