1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ফার্মেসি ব্যবসায়ীকে হুমকির অভিযোগ, থানায় জিডি শার্শায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে বাধ্য করার অভিযোগে মামলার আসামি গ্রেফতার মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা যশোরে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার ঝিকরগাছায় ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত পরিবার অস্বীকার কেশবপুরে শুরু হলো সরকারি ধান ক্রয়, কৃষকদের মুখে হাসি বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২ ‎শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি

কেশবপুরে মাছের খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে ‘চুনে শ্যাওলা’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

আরশাদুল ইসলাম ঝন্টু স্টাপ রিপোটার কেশবপুর যশোরঃযশোরের কেশবপুরে মাছ চাষে সুষম খাদ্য হিসাবে প্রাকৃতিক শ্যাওলা ব্যবহার করে সফল হচ্ছেন ঘের মালিকরা। তারা বিল ও জলাশয় থেকে ‘পাটা শ্যাওলা, চুনে শ্যাওলা, চিকুন শ্যাওলা’ সংগ্রহ করে মাছকে খাদ্য হিসেবে দিচ্ছেন। এতে মাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সতেজ থাকছে এবং রোগবালাই থেকেও রক্ষা পাচ্ছে। একই সঙ্গে বাণিজ্যিক খাদ্যের খরচও উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে বর্তমানে ৪ হাজার ৬৫৮টি মাছের ঘের রয়েছে। ঘের মালিকরা জানান, শ্যাওলা ব্যবহারে মাছ প্রাকৃতিক স্বাদে বেড়ে ওঠে এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। বরং বিল ও জলাশয়ের দেশি প্রজাতির জন্যও অনুকূল পরিবেশ তৈরি হয়।

সরেজমিন উপজেলার বিভিন্ন বিল এলাকায় দেখা যায়, সকাল থেকেই ঘের লোকজন পাটা নামে এক প্রকার চিকন শ্যাওলা সংগ্রহ করছেন। ভোগতী নরেন্দ্রপুরের বিল থেকে শ্যাওলা সংগ্রহ করছিলেন হাবাসপোল এলাকার ঘের ব্যবসায়ী আবদুর রহমান। তিনি বলেন, ঘেরের মাছ মোটাতাজাসহ রোগ-বালাই থেকে রক্ষা করতে শ্যাওলা খুবই উপকারী।

কপোতাক্ষ নদ থেকে থেকে শ্যাওলা সংগ্রহ করেন এিমোহীনি এলাকার মিজানুর রহমান ও আয়ুব আলী,বিনয় কাকা, তারা বলেন, ঘের মালিকরা মাছ চাষে বিলের শ্যাওলা ব্যবহার করায় তারা প্রতিদিন কাজ পাচ্ছেন। তাঁরা প্রতিদিন নদ থেকে এই চুনে শ্যাওলা সংগ্রহ করে আলমসাধু গাড়ি প্রতি ৯০০/১০৫০ টাকা থেকে হাজার টাকা পযন্ত ব্রিক্রয় করে থাকেন বলেও জানান।

ঘের ব্যবসায়ী শাহিন বলেন, শ্যাওলা মাছকে রোগমুক্ত রাখে এবং সুস্বাদু করে তোলে। অন্যদিকে স্থানীয় শ্রমজীবীরাও প্রতিদিন শ্যাওলা সংগ্রহের কাজে যুক্ত হয়ে উপার্জনের সুযোগ পাচ্ছেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস জানান, শ্যাওলা মাছের অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এ পদ্ধতি পরিবেশবান্ধব, টেকসই এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের আয়-রোজগার বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট