বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ১

  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

শাহাবুদ্দিন আহামেদ,বেনাপোল: যশোরের শার্শা সীমান্তের রামচন্দ্রনপুর গ্রামে ১২ কেজি গাঁজাসহ মোঃ জুলফিকার আলী ভুট্টো (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে, শার্শা থানার পুলিশের এসআই(নিঃ)/হযরত আলী, এএসআই(নিঃ) মোঃ সিলন আলী সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি টিম শার্শা থানা এলাকারা রামচন্দ্রপুর সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে রামচন্দ্রপুর গ্রামস্থ ধৃত আসামী মোঃ জুলফিকার আলী ভুট্টোর বসত বাড়ী হতে ১২ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক আসামী হলেন,শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মোঃ কওছার মোড়লের ছেলে মোঃ জুলফিকার আলী ভুট্টো।

শার্শা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের রুজু করে একটি মামলা দায়ের করা হয়েছে । ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews