শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে ইজিবাইক থামিয়ে ছিনতাই করতে গিয়ে যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে ইজিবাইক থামিয়ে ছিনতাই করতে গিয়ে হাতে-নাতে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। এ সময় পালিয়ে যায় আরও তিনজন। আটক  ফাহাদ নাদিম তিনি ঢাকা সাভারের ছোট ওমরপুর গ্রামের আজাদ খানের ছেলে। এ ঘটনায় যশোরের সানতলা এলাকার বাসিন্দা তৌফিক ইমরান কোতোয়ালি থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। পলাতক আসামিরা হলেন যশোর শহরের ঘোষপাড়ার ইমন, বয়লার পট্টির কাওসার এবং ঘোষপাড়ার সাব্বির। মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে তিনি ইজিবাইক নিয়ে যাচ্ছিলেন। এমন সময় পালবাড়ি সিঙ্গার শোরুমের সামনে পৌছালে আসামিরা তার গতিরোধ করে বলে ‘যা আছে সব দিয়ে দাও’। এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে তাকে ঘিরে ফেলে। ভয়ে তিনি পকেটে থাকা ৫ হাজার টাকা আসামিদের হাতে তুলে দেন। তারপরও আসামিরা নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে বাদী চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এ সময় আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ফাহাদ নাদিমকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। পরে বাদী চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews