1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ আহত চারজন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
যশোর অফিস: যশোরের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
৫ সেপ্টেম্বর সকালে যশোরের বাঘারপাড়া উপজেলার আগড়াগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন রাহিলা বেগম (৬৫)। তিনি উপজেলার দশপাখিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা তাকে প্রথমে শালিকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে একই দিন দুপুর দেড়টার দিকে যশোর সদরের থানার চাঁচড়া রেলগেট রেলক্রসিং এলাকায় প্রাইভেটকার,মোটর ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে আহত হন রাজিয়া খানম (২৭)। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিকেল চারটার দিকে মনিরামপুর উপজেলার দেলোয়াবাটি এলাকায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন রাসেল হোসেন (৩৫)। স্থানীয়রা তাকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য যশোর যশোর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এছাড়া একই সময়ে যশোর কোতোয়ালি থানার চাঁচড়া ভাতুরিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে আহত হন রিয়াদ (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট