শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

খাড়ারা খানকা শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক দোয়া ও আলোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর থানার সীমানা ঘেঁষে ৫নং ব্রিজ খাড়ারা গ্রামে খানকা শরিফ অবস্থিত। আজ ০৪/০৮/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ৬টার সময় তরিকায়ে মোজাদ্দেদিয়া জাওয়াতে খলক ইল্লাল্লাহ্ খাড়ারা খানকা শরিফ এর পক্ষ থেকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে এক দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিরা হলেন, আলহাজ্ব মাওলানা: এবি এম মাজহারুল হক বেলল, রাজশাহী, কাটাখালী। মোঃ আল জাকারিয়া খান সাহেব, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন, খাদেম, প্রধান কার্যালয়, রাজশাহী। এসএম রানা, খাদেম, উক্ত খানকা শরীফ, খাড়ারা। উক্ত আলোচনা সভায় আলহাজ্ব মাওলানা: এবি এম মাজহারুল হক বেলল বলেন, আমাদের তরিকা সঠিক ইসলামের পথ দেখায় এবং সঠিকভাবে ইসলামের কর্মকাণ্ডের সাথে চলে। আমাদের এই তরিকার বায়াত গ্রহণ করে, দিনের পথে চললে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। মোঃ আল জাকারিয়া খান বলেন, আমরা এখানে যারা বায়াত গ্রহণ করেছি, সবাই আল্লাহ ও আল্লাহর রাসূল প্রেমিক। আল্লাহর প্রেমে আমরা সব সময় মশগুল থাকি। আল্লাহকে পাইবার জন্য আল্লাহর দেখানো পথে চলি। এসএম রানা বলেন, আমাদের এই তরিকার বায়াত গ্রহণ করলে আমাদের বিশ্বাস, কেউ অন্যায় পথে চলবে না। আমাদের ভেড়ামারাতে আরো কয়েকটি খানকা শরীফ রয়েছে ,সব জায়গাতেই আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য মুরিদগণ আল্লাহর দেখানো পথে চলছে । আমরা সঠিক তরিকায় আছি, এখান থেকে আল্লাহ ও আল্লাহর রাসূলকে পাওয়া খুব সহজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews