1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

চৌগাছায় মালিকের ৩লাখ টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছে কর্মচারি, ধরিয়ে দিলে পুরুস্কার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা বাজারে শয়ন ট্রেডার্স’র মালিকের ৩ লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়েছে কর্মচারি আক্তার হোসেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শয়ন ট্রেডার্স’র মালিকের আতিকুর রহমান লেন্টু বাদী হয়ে চৌগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন। আক্তার হোসেন চৌগাছা হুদাপাড়া আয়ুব হোসেনের ছেলে।

লিখিত অভিযোগে আতিকুর রহমান লেন্টু জানান, আমার চৌগাছা বাজারস্থ চৌগাছা টু কোটচাঁদপুর রোডে ‘শয়ন ট্রেডার্স’ দোকান ঘর আছে। আক্তার হোসেন আমার কর্মচারি। সে চৌগাছা কাঁচা বাজারের সরকারী ইজারার টাকা উত্তোলন করে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আমার স্যামফনি বাটন মোবাইল ফোন, যার সীম-০১৯৭১-৩৩৭৫০৪ নম্বর দিয়ে চৌগাছা বাজারের সোনালী ব্যাংকের পার্শ্বে মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স (সার/কিটনাশক) দোকান ঘর থেকে ৩ লাখ টাকা আনার জন্য বলি। তিনি মের্সাস হাফিজ মল্লিক ট্রেডার্স (সার/কিটনাশক) দোকান ঘরে যেয়ে জনৈক হাফিজ মল্লিক এর নিকট থেকে নগদ ৩ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমি বিবাদী’কে বহুবার তার মোবাইল ফোনেসহ আমার নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে নম্বরটি বন্ধ পাওয়া যায়। তিনি আরও বলেন, আক্তার হোসেনের ধরিয়ে দিতে পারলে পুরুস্কার দেয়া হবে।
চৌগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, টাকা ও মোবাইল ফোন নিয়ে পালানোর ঘটনায় আক্তার হোসেনকে আটকের অভিযান চলছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট