বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

যশোরে স্বর্ণের বারসহ যুবক আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

যশোর অফিস: যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে ২২৫.৩১ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ একজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোঃ বাদশা শেখ (২৫)। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পোদমদী গ্রামের বাসিন্দা। বিজিবি জানায়, ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকার আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭৯ হাজার ২৬২ টাকা।

আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র, স্বর্ণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews