বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর অভয়নগরে ১১ বছরের শিশু ধর্ষণের শিকার,ধর্ষক গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর অভয়নগরে ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার সকালে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ধরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় জড়িত আব্দুল মান্নান নামের এক ফেরিওয়ালাকে আটক করেছে পুলিশ।
শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। আর ধর্ষক আব্দুল মান্নান যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা। তিনি অভয়নগরের গুয়াখোলা এলাকায় ভাড়া থাকেন।
নির্যাতিত শিশু ও তার স্বজনরা জানান, তার মেয়ে বিকালে স্কুল থেকে বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়ে। এসময় সে তার মাকে জানায় এক ফেরিওয়ালা তাকে স্কুলের সামনে থেকে ছুরি দেখিয়ে ডেকে একটি দেওয়ালের পিছনে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা বিষয়টি অভয়নগর থানায় জানান এবং মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তারা জড়িতের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
এদিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফেরদাউস শান্ত জানান, নির্যাতিত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হবে।
অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং ধর্ষক আব্দুল মান্নানকে তার গুয়াখোলার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews