বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। রাত আনুমানিক ৮টার দিকে যশোর শহরের রেললাইন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃতের নাম মোঃ শাহিন (২৫)। তিনি যশোর কোতোয়ালী থানার চাচড়া রাইপাড়া তুলুতলা মোড় এলাকার বাসিন্দা কিসলু কাজীর ছেলে।
অভিযান চালিয়ে যৌথ বাহিনী শাহিনের কাছ থেকে ২৪ পুরিয়া মাদক উদ্ধার করে। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। আটক শাহিনের মোবাইল ফোন পরীক্ষা করে দেখা যায়, তিনি মাদক ব্যবসার পাশাপাশি অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন।
পরে আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল রাত আনুমানিক ৯টার দিকে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews