1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণে বাধ্য করার অভিযোগে মামলার আসামি গ্রেফতার মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা যশোরে এএসআই থেকে এসআই পদে পদোন্নতি, র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার ঝিকরগাছায় ধর্ষণের শিকার বহুমাত্রিক প্রতিবন্ধী তরুণীর সন্তান প্রসব, অভিযুক্ত পরিবার অস্বীকার কেশবপুরে শুরু হলো সরকারি ধান ক্রয়, কৃষকদের মুখে হাসি বেনাপোল সীমান্তে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে মাদক ও চোরাচালানী পণ্য আটক, গ্রেপ্তার ২ ‎শেকৃবি’র পিএইচডি পরীক্ষায় মণিরামপুরের কৃতি সন্তান আলমগীর কবীরের ঈর্ষণীয় সাফল্য যশোর ডিবির তিন এসআইকে আইজিপি ব্যাজ প্রদান নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে তারকা হলো গোলাপি আভার ডোনাল্ড ট্রাম্প নামের মহিষ, ৩ লাখ ৮৫ হাজার টাকায় বিক্রি ‎মণিরামপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যু, বিল্লাল গাজীর গভীর শোক

যশোরে ইট দিয়ে মেরে নারীর মাথা থেঁতলে দিলো যুগল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে বিদ্যুতের মিটার নিয়ে কথা-কাটাকাটির জেরে এক নারীকে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আহত শিলা শহরের বারান্দীপাড়ার রাজুর স্ত্রী। বর্তমানে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনেরা জানান,রোববার দুপুরে গিয়াসউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া টিটু ও তার স্ত্রী শিখা বৈদ্যুতিক মিটার নিয়ে শিলার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে টিটু ও শিখা মিলে শিলাকে ইট দিয়ে আঘাত করলে তার কপালে রক্তাক্ত জখম হয়। তার মেয়ে লাবনী এলে তাকেও মারধর করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহত শিলাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিলার মেয়ে পিংকি বলেন,টিটু এলাকার চিহ্নিত মাদক কারবারি। এছাড়া তিনি পাসপোর্ট অফিসে দালালি করেন। পাশাপাশি বসবাসের কারণে তার মা মাদক বিষয়ে বাধা দেন। এতেই টিটু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারই জেরে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট