বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

বেনাপোল পৌরসভার কার্যক্রম স্থগিত, সেবা না পেয়ে ক্ষুব্ধ পৌরবাসী

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর জেলার প্রথম শ্রেণির পৌরসভা বেনাপোল সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে কার্যক্রম স্থগিত করে সহকারী ভূমি কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় পৌরসভার প্রায় সব কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকায় সেবা নিতে এসে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।

দুপুরে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, একজন নারী রিসেপশনিস্ট ছাড়া আর কোনো কর্মকর্তা নেই। সেবা নিতে আসা মানুষ অপেক্ষা করেও সাড়া না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে যান। এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখন পৌরসভায় একজন কর্মকর্তাও নেই। এটা কি সরকারি ছুটি? আমরা সেবা না পেয়ে ফিরে যাচ্ছি।”

এদিকে পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে পানিবন্দী অবস্থার সৃষ্টি হয়েছে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স আদায় ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন না থাকায় নাগরিকদের ক্ষোভ বাড়ছে। যদিও পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান তার ব্যক্তিগত ফেসবুক পেজে রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের একটি পরিকল্পনার খসড়া প্রকাশ করেছিলেন, তবুও দীর্ঘ সময় পার হলেও কোনো অগ্রগতি দেখা যায়নি।

পৌরসভা সূত্রে জানা যায়, কর্মকর্তারা দুপুরে বিদায় অনুষ্ঠানে যোগ দিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ বিষয়ে প্রশাসকের সঙ্গে মোবাইল খুদেবার্তায় যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পাওয়া যায়নি।

পৌরবাসীর অভিযোগ, একটি বিদায় অনুষ্ঠানের জন্য পুরো পৌরসভার কার্যক্রম স্থগিত করা দায়িত্বহীনতা। তারা উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন ও পৌরসেবার মানোন্নয়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews