বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে বাকপ্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে বাকপ্রতিবন্ধী (৩০)ধর্ষণের শিকার হয়েছে। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা করেছেন যশোর সরদ উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত নূর আলী বিশ্বাসের ছেলে গোলাম রাব্বানী (৪৮)।
তিনি এজাহারে উল্লেখ করেছেন, গত বৃহস্পতিবার দুপুরে দেড়টার দিকে যশোর-বেনাপোল সড়কের পাশে নতুনহাট নাম স্থানের অদুরে নতুনহাট পাবলিক কলেজের প্রভাষক তাকে ফোন দিয়ে জানান-কলেজের পশ্চিমপাশের একটি পেঁপে বাগানের মধ্যে একজন অসুস্থ্য অবস্থায় পড়ে আছে। সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং ওই নারীকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু বলতে পারেন না। তখন তার মনে হয়েছে তিনি শারীরিক ভাবে খুবই দুর্বল এবং বাকপ্রতিবন্ধী। সে সময় তিনি জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল করলে চাচড়া ফাড়ির পুলিশ সেখানে যান এবং পুলিশের সহযোগিতায় তিনি ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতলের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা করে জানান ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এবং পুলিশের ধারনা বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যে কোন সময় ওই নারী পেঁেপ বাগানের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন। তিনি কথা বলতে পারেন না বিধায় তার নাম পরিচয় কিছুই জানতে পারেন নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews